ব্যবসা আর কাস্টমারের মাঝখানের সবচেয়ে দ্রুত পথ।

SMSGear বাংলাদেশের ব্যবসার জন্য বানানো একটি SMS প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য একটাই: মেসেজ ঠিক সময়ে, ঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া।

আমরা কেন এটা বানাচ্ছি

বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ ব্যবসা কাস্টমারকে OTP, অর্ডার আপডেট আর অফার জানাতে SMS ব্যবহার করে। কিন্তু অনেক সময় দাম বোঝা কঠিন, রিপোর্ট অস্পষ্ট, আর সাপোর্ট পেতে দেরি হয়।

তাই আমরা এমন একটি প্ল্যাটফর্ম বানাচ্ছি যেখানে পাঠানোর আগেই খরচ দেখা যায়, বাংলা লেখা সঠিকভাবে গোনা হয়, আর সাহায্য দরকার হলে নিজের ভাষায় কথা বলা যায়।

SMSGear-এর মাধ্যমে সব অপারেটর, API ও ড্যাশবোর্ডের সংযোগের চিত্র

আমরা যেসব বিষয়কে গুরুত্ব দিই

প্রতিটি সিদ্ধান্তে আমরা এই চারটি বিষয় মাথায় রাখি।

গতি

OTP ও গুরুত্বপূর্ণ মেসেজ দ্রুত পৌঁছানোই আমাদের প্রথম কাজ।

স্বচ্ছতা

রেট, চার্জ আর রিপোর্ট সবই খোলাখুলি। লুকানো খরচ নেই।

নিরাপত্তা

অ্যাকাউন্ট ও ডেটা সুরক্ষিত রাখা এবং স্প্যাম ঠেকানো আমাদের দায়িত্ব।

সহায়তা

সমস্যায় পড়লে বাংলায় দ্রুত সাহায্য পাবেন।

আমরা যেভাবে কাজ করি

সহজ শুরু

কয়েক মিনিটে অ্যাকাউন্ট খুলে প্রথম SMS পাঠানো যায়। জটিল কাগজপত্র ছাড়াই।

স্বচ্ছ খরচ

মেসেজ লিখলেই আগে থেকে জানা যায় কত খরচ হবে।

টাকায় লেনদেন

bKash, Nagad, Rocket ও কার্ডে পেমেন্ট। ডলার বা বিদেশি কার্ডের ঝামেলা নেই।

সাথে থাকা

মাস্কিং আবেদন থেকে API ইন্টিগ্রেশন পর্যন্ত, প্রতিটি ধাপে আমরা পাশে আছি।

আমাদের সাথে শুরু করতে চান?

অ্যাকাউন্ট খুলুন, অথবা আপনার প্রয়োজন জানিয়ে আমাদের লিখুন।